Stampede In Kumbh Mela 2025: হৃদয় কেঁপে উঠবে, মহাকুম্ভে পদপিষ্টের পর প্রিয়জনের নিথর শরীরে প্রাণবায়ু ভরে দেওয়ার চেষ্টা মহিলার, দেখুন
মহাকুম্ভে (Stampede In Kumbh Mela 2025) পদপিষ্ট হওয়ার ঘটনায় গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বেসরকারি সূত্রের খবর অনুযায়ী, মহাকুম্ভে ১৫ জনের মৃত্যু হয়েছে। মহাকুম্ভে অমৃতস্নান উপলক্ষ্যে যে কোটি কোটি ভক্তের হাজিরায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, সেখান থেকে একটি ছবি উঠে আসে। যে ছবিতে দেখা যায়, পদপিষ্ট হওয়ার ঘটনার পর কাছের মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন এক মহিলা। মেলা প্রাঙ্গনে শুয়ে থাকা ওই ব্যক্তির মুখে মুখ দিয়ে প্রাণবায়ু ভরার চেষ্টা করেন ওই মহিলা। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের ফ্যান পেজ থেকে এমনই একটি ছবি শেয়ার করা হয়। যা দেখে চোখে জল চলে আসে মানুষের।
দেখুন কীভাবে কাছের মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন ওই মহিলা...
দেখুন সেই মর্মান্তিক ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement