Thiruvananthapuram: তিরুবনন্তপুরমের জনপ্রিয় দুই মন্দিরে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী

একই দিনে দেশের দুই প্রান্তে বোমা হামলার হুমকি। শনিবার সকালে দিল্লির তাজ প্যালেস হোটেলে বোমা হামলার ভুয়ো হুমকি আসে।

একই দিনে দেশের দুই প্রান্তে বোমা হামলার হুমকি। শনিবার সকালে দিল্লির তাজ প্যালেস হোটেলে বোমা হামলার ভুয়ো হুমকি আসে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কেরলের তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) পদ্মনাভস্বামী মন্দির ও আট্টুকাল ভগবতী মন্দিরে আসে বোমা হামলার হুমকি। জানা যাচ্ছে, শনিবার দুপুরে দুই মন্দির কর্তৃপক্ষের মেইলে আসে একই ধরনের হুমকি। তারপরেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াডের আধিকারিকরা এসে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়েও কিছু উদ্ধার করতে পারেনি। তবে মেইল পাওয়ার পরেই দুই মন্দির চত্বরে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। যদিও এক্ষেত্রেও কোনও সংগঠন এখনও পর্যন্ত হুমকির দায় স্বীকার করেনি।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement