Pilot Baba Passed Away: অশ্বথামার সঙ্গে দেখা করা সেই পাইলট বাবা প্রয়াত

দেশের হয়ে বিমান উড়িয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছেন। তারপর সব ছেড়েছুড় সন্ন্যাসী হন। দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া সেই 'পাইলট বাবা' ৮৬ বছর বয়েসে প্রয়াত হলেন।

Pilot Baba. (Photo Credits: X)

Pilot Baba Passed Away: দেশের হয়ে বিমান উড়িয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছেন। তারপর সব ছেড়েছুড় সন্ন্যাসী হন। দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া সেই 'পাইলট বাবা' ৮৬ বছর বয়েসে দিল্লির এক হাসপাতালে প্রয়াত হলেন। তিনি আসলে একজন বিখ্যাত ধর্মগুরু। জুনা আখারার মহামন্ডলেশ্বর প্রয়াণে শোকের ছায়া।

পাইলট বাবা-র মাহাত্ম্য, কাজ নিয়ে বহু কথা প্রচলিত আছে। অনেকেই বলেন, হিমালয়ের পাদদেশে তাঁর নাকি একবার মহাভারত-এর চরিত্র 'অশ্বথামা'-র সঙ্গে দেখা হয়েছিল। সেসব যদিও চালু কথা। কিন্তু একেবারে চমকপ্রদ হল, ১৯৫৭ সালে ভারতীয় বায়ুসেনায় পাইলট হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। ১৯৬৫ ভারত-পাকিস্তান যুদ্ধে তিনি সাহসকিতার সঙ্গে পাক শহরের উপর দিয়েও যুদ্ধবিমান চালিয়েছেন। লড়েছিলেন ১৯৭১ যুদ্ধেও। তারপর বায়ুসেনার চাকরি ছেড়ে সাত বছর হিমালয়ে কাটান। এবং সেখানেই নিজের গুরু খুঁজে পান।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement