Sonu Sood: কংগ্রেসে যোগ দিলেন সোনু সুদের বোন মালবিকা সুদ
করোনা কালে অসহায় মানুষদের সাহায্য করে রিল থেকে রিয়েল লাইফের হিরো বনে যান বলিউড অভিনেতা সোনু সুদ।
করোনা কালে অসহায় মানুষদের সাহায্য করে রিল থেকে রিয়েল লাইফের হিরো বনে যান বলিউড অভিনেতা সোনু সুদ (Soonu Sood)। কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে গরীব মানুষের রবীনহুড হয়ে ওঠা সোনু সোদুর জনপ্রিয়তা দেশের যে রাজনীতিবিদের কাছে ঈর্ষার কারণ হয়ে উঠেছিল। বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছ থেকে সোনুর কাছে এসেছিল রাজনীতিতে যোগদানের প্রস্তাব। সোনু নিজে রাজনীতিতে যোগ না দিলেও তাঁর বোন মালবিকা সুদ পঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ দিলেন।
পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভোজত সিং সিধু নিজে সোনু সুদের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। সোনু সুদ আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছিল। তবে সোনু নন, তাঁর বোন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরনজিত সিং চান্নির কাছ থেকে দলীয় পতাকা তুলে নিয়ে যোগ দিলেন কংগ্রেসে।
দেখুন টুইট
Advertisement
সম্পর্কিত খবর
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির পরিবারের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খাড়গে
Ghatal: কাজের গতি বাড়াতে হবে, মাস্টারপ্ল্যানে কাজ কতটা এগোলো, খতিয়ে দেখতে ঘাটালে মন্ত্রী মানস ভূঁইয়া
Air India Flight Crash: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্ত অবশ্যই হবে, মন্তব্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement
Advertisement