Nagon Express: ফের রেল বিপত্তি! চলন্ত ট্রেন থেকে বেরোল ধোঁয়া, আতঙ্কে বগি থেকে বেরিয়ে এলেন যাত্রীরা
ভারতীয় রেলে হামেশাই এখন কোনও না কোনও ঘটনা ঘটছে। একদিকে যখন পশ্চিমবঙ্গে রানাঘাট স্টেশনে লাইনচ্যুত হয়েছে ট্রেন। তখন অন্যদিকে চেন্নাইগামী নগাঁও এক্সপ্রেসে চলন্ত অবস্থাতে ধোঁয়া দেখতে পান যাত্রীরা।
ভারতীয় রেলে হামেশাই এখন কোনও না কোনও ঘটনা ঘটছে। একদিকে যখন পশ্চিমবঙ্গে রানাঘাট স্টেশনে লাইনচ্যুত হয়েছে ট্রেন। তখন অন্যদিকে চেন্নাইগামী নগাঁও এক্সপ্রেসে (Nagon Express) চলন্ত অবস্থাতে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। জানা যাচ্ছে রবিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে নেল্লোর জেলার কাভালিতে আদাভিরামপুরম-সিরিপুরম রেলগেটের কাছে। যাত্রীদের পাশাপাশি লোকো পাইলটও এই ধোঁয়া দেখতে পেয়ে ততক্ষণাৎ ট্রেন থামিয়ে দেয়। এরপর ঘটনাস্থলে আসে রেলকর্মীরা। তাঁরা খতিয়ে দেখে জানান ব্রেকের জায়গা থেকে এই ধোঁয়া বেরোচ্ছে। এরপর বেশ কয়েকঘন্টা মেরামতির পর অবশেষে ছাড়া হয় ট্রেন। ফলে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সূত্রের খবর নির্ধারিত সময় থেকে বেশ কয়েকঘন্টা দেরিতেই তামিলনাড়ুর চেন্নাইতে পৌঁছাবে ট্রেনটি।
Advertisement
সম্পর্কিত খবর
Tatkal Ticket: তৎকাল টিকিট বুকিংয়ে নয়া নির্দেশিকা ভারতীয় রেলের, কার্যকর হবে ১ জুলাই থেকে, জেনে নিন বিস্তারিত
Katra-Srinagar Vande Bharat Express: প্রধানমন্ত্রী মোদীর সূচনা করা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কাটরা থেকে শ্রীনগরে পৌঁছালো, যাত্রীদের উচ্ছ্বাস চোখে পড়ার মত (দেখুন ভিডিও)
Howrah-Puri Vande Bharat Express: ডাক্তারের দেখা নেই, হাওড়া-পুরী বন্দে ভারতে হার্ট অ্যাটাকে মৃত্যু কলকাতার যাত্রীর
Rail Tatkal Booking: তৎকাল টিকিটের কালোবাজারিতে ভাটা, বিরাট বড় পদক্ষেপ ভারতীয় রেলের
Advertisement
Advertisement
Advertisement