PM Narendra Modi Meets Diljit Dosanjh: মদ নিয়ে সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, সেই দিলজিতের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন ভিডিয়ো
গানে ছিল দু'একটা মদের লাইন। আর সেই বিজেপি শাসিত রাজ্য তো বটেই, এমনকী বিরোধীশাসিত রাজ্যেও গানের লাইন পরিবর্তন করতে হয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝকে।
গানে ছিল দু'একটা মদের লাইন। আর সেই বিজেপি শাসিত রাজ্য তো বটেই, এমনকী বিরোধীশাসিত রাজ্যেও গানের লাইন পরিবর্তন করতে হয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝকে (Diljit Dosanjh)। শুধু তাই নয়, আইনি নোটিশ পাওয়ার কারণে সেই গান করেননি তিনি। পরবর্তীকালে সেই ক্ষোভ উগড়ে দেন তিনি। এবার সেই দিলজিৎ দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে। জানা যাচ্ছে, এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন এই পাঞ্জাবী গায়ক। মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ছবিও তোলেন। প্রসঙ্গত, দিলজিৎ এই মদ বিতর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, গানে মদের নাম ব্যবহার হলে যদি এত সমস্যা থাকে তাহলে দেশে মাদক বিক্রি বন্ধ করা উচিত। যেদিন এই জিনিসটা হবে সেদিন এই ধরনের গান গাওয়া বন্ধ করে দেবেন তিনি।
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Advertisement
Advertisement
Advertisement