Sikkim Rescue Operation: প্রতিকূল আবহাওয়ায় ফের উদ্ধারকাজে বিঘ্ন সিকিমের লাচেনে, আটকে ১১৩ জন পর্যটক
সিকিমে এখনও আটকে রয়েছেন শতাধিক পর্যটক। উদ্ধারকাজ চলছিল জোরকদমে, কিন্তু বুধবার সকাল থেকে খারাপ আবহাওয়া কারণে ফের বিঘ্নিত হল উদ্ধারকাজ। প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তর সিকিমের লাচেনে আটকে পড়া ১১৩ জন পর্যটককে উদ্ধারের কাজ স্থগিত করা হয়েছে। এদিন সকালে পাকিয়ং বিমানবন্দর থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) একটি এমআই -১৭ হেলিকপ্টার () নিয়ে উদ্ধারকার্যের উদ্দেশে রওনা দিলেও খারাপ আবহাওয়া কারণে ফিরে আসতে বাধ্য হয়।
একটানা বৃষ্টির কারণে জায়গায় জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যার জেরে লাচেনে আটকে রয়েছেন বহু পর্যটক। ভারতীয় আবহাওয়া দফতর ইতিমধ্যেই গোটা সিকিমে আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়ে লাল সতর্কতা জারি করেছে।
Tags
Sikkim Rescue Operation
জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF)
National Disaster Response Force (NDRF)
NDRF rescues people
Sikkim Landslide
সিকিমে আটকে পর্যটক
a devastating landslide in North Sikkim
District Collector of Mangan Anant Jain
District Collector of Mangan
Anant Jain
Evacuation process at Lachen and Chaten
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement