Sikkim Golden Jubilee Celebrations: সিকিমের সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য ২৯ মে সিকিম সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী, নিরাপত্তার কারণে পর্যটকদের সকাল ৬টার মধ্যে সিকিম ত্যাগ করার অনুরোধ

Sikkim CM & Modi (Photo Credit: X@PSTamangGolay)

সিকিমের ৫০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ২৯ মে ২০২৫ সিকিমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী মোদি। নিরাপত্তা ও যানজট যাতে সৃষ্টি না হয় তার জন্য সিকিম সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে  যে সমস্ত ভ্রমণার্থীরা ২৯ মে গ্যাংটক থেকে ফেরার পরিকল্পনা করেছিলেন তাদেরকে সকাল ৬টার মধ্যে গ্যাংটক ছাড়ার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য ১৯৭৫ সালের ১৬ ই মে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়েছিল।চলতি মাসের ১৬ মে তার ৫০ বছর পূর্তি হয়েছে।

নিজের বার্তায় প্রধানমন্ত্রীর সফরের কথা জানালেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement