Siddhivinayak Temple: খোলামেলা পোশাকে গণপতির দর্শন নয়, সিদ্ধিবিনায়ক মন্দিরে চালু হল নয়া পোশাকবিধি

ভক্তদের অনুপযুক্ত পোশাক পরে মন্দিরে প্রবেশ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। এই ধরণের আচরণ মন্দিরের পরিবেশ নষ্ট করছে বলে উল্লেখ করে নয়া পোশাকবিধি জারি হয়েছে।

Siddhivinayak Temple (Photo Credits: X)

যেমন তেমন পোশাক পরে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak Temple) আর প্রবেশ করা যাবে না। গণপতির দর্শন নেওয়ার জন্য মানতে হবে নয়া পোশাকবিধি। মঙ্গলবার মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরের তরফে ভক্তদের জন্য নতুন পোশাকবিধি জারি করা হয়েছে। শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির ট্রাস্ট (এসজিটিটি) কর্তৃক ঘোষিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভক্তদের ভারতীয় পোশাক পরে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে। খোলামেলা পোশাক কিংবা ছোট পোশাক পরে আর মন্দিরে ঢোকা যাবে না। আগামী সপ্তাহ থেকে এই পোশাকবিধি কার্যকর হবে। বিধিতে স্পষ্ট উল্লেখ, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ করে এমন পোশাক পরা ভক্তদের মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ভক্তদের অনুপযুক্ত পোশাক পরে মন্দিরে প্রবেশ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। এই ধরণের আচরণ মন্দিরের পরিবেশ নষ্ট করছে বলে উল্লেখ করে নয়া পোশাকবিধি জারি হয়েছে।

খোলামেলা পোশাকে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রবেশে বাধাঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement