Shraddha Walker: 'ভালবাসায় এমন হয়', মার খেয়েও আফতাবের বিরুদ্ধে থানায় যাননি শ্রদ্ধা
২০২০ সালেই শ্রদ্ধাকে নিয়ে তাঁরা থানায় যাওয়ার চেষ্টা করেন। আফতাব যেভাবে শ্রদ্ধার উপর অত্যাচর চালাত, মারধর করত, তা দেখে বন্ধুকে নিয়ে থানার যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়ালকরের কয়েকজন বন্ধু। প্রথমে রাজি হলেও, শেষ পর্যন্ত থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পিছিয়ে যান শ্রদ্ধা। তিনি বলেন, সম্পর্কে থাকতে গেলে, এমন ঘটনা ঘটেই থাকে। তাই এসব নিয়ে ভাবার প্রয়োজন নেই বলে বন্ধুদের জানান শ্রদ্ধা। শ্রদ্ধা ওয়ালকর খুনে গত শনিবার আফতাব পুনাওয়ালার গ্রেফতারির পর মুখ খুললেন রাহুল রাই। শ্রদ্ধার বন্ধু রাহুল জানান, ২০২০ সালে তাঁরা চেষ্টা করেছিলেন, আফতাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে কিন্তু বাধা দেন শ্রদ্ধা। ফলে ২০২০ সালে শ্রদ্ধাকে নিয়ে তাঁর বন্ধুরা আফতাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানায় যেতে পারেননি বলে জানান রাহুল।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement