Uttar Pradesh Video: ফাঁকা মাঠে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, চিৎকার, দৌঁড়, তারপর...
টিউশন পড়ে বাড়ি ফেরার সময় হঠাৎ করে দুষ্কৃতীরা পিছু নেয় এক ছাত্রীর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নারায়ণপুরের দেওরিয়ায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় ওই পড়ুয়ার পিছু নেয় বেশ কয়েকজন যুবক। যা দেখে ওই কিশোরী আরও জোরে সাইকেল চালাতে শুরু করে। এরপর দুষ্কৃতীরা কিশোরার সাইকেল চেপে ধরে এবং সেখান থেকে সে যাতে পালাতে না পারে, তার চেষ্টা চালায়। এরপরফাঁকা মাঠে অসহায় ছাত্রী (Student) চিৎকার শুরু করে। জোরে সাইকেল চালিয়ে সেখান থেকে সে সরে যায় বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রী সূর্য প্রতাপ সাহির এলাকায় ওই ঘটনা ঘটায়, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
দেখুন দেওরিয়ার সেই চাঞ্চল্যকর ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement