Shocking Video: অটোর মধ্যে হেনস্থা, ডাকাতি, মাথা বের করে বাঁচার চেষ্টা মহিলার, শিউরে ওঠা ভিডিয়ো

Punjab Woman Shocking Video (Photo Credit: X/Screengrab)

আপনি কি অটোয় (Auto-Rickshaw) চড়েন, তাহলে এই ভিডিয়ো (Video) আপনার জন্য। দেখুন অটোর ভিতরে কীভাবে লুটপাট চালিয়ে মহিলাকে হেনস্থা করে। অটোয় চড়ে যখন ওই মহিলা পাঞ্জাবের (Punjab) জলন্ধর থেকে লুধিয়ানায় যাচ্ছিলেন, সেই সময় ওই মহিলাকে চরম হেনস্থা করা হয়। অটোর চালক এবং তার সঙ্গীরা একযোগে ওই মহিলাকে লুটেপুটে নেওয়ার চেষ্টা করে। যা রুখে দিতে গিয়ে তাঁর প্রায় অটো থেকে পড়ে যাওয়ার মত দশা হয়। ওই মহিলা অটো থেকেএক পা ঝুলিয়ে, মাথা বের করে দেন যাতে আশপাশের লোকজন তাঁর পরিস্থিতি বুঝতে পারেন।

পাঞ্জাব থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা নিয়ে হইচই শুরু হয়। অটোয় ওঠার পর চালক এবং তার সাঙ্গপাঙ্গরা যে ঘটনা ওই মাঝ বয়সী মহিলার সঙ্গে করে, তা দেখে ভয়ে শিউরে ওঠেন বহু মানুষ।

আরও পড়ুন: Shocking Video: কিশোরীকে জাপটে ধরে গোপনাঙ্গ স্পর্শ, ধর্ষণের চেষ্টা, কারখানার দরজায় চরম অসভ্যতামি প্রৌঢ়ের, দেখুন ভিডিয়ো

দেখুন অটোয় উঠে কী অবস্থা হল ওই মহিলার...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement