Shocking Video: হাসপাতালে ছটপট অন্তঃসত্ত্বা মহিলার, মেঝেতেই ভূমিষ্ঠ সন্তান, দেখুন ভিডিয়ো

Representational Image Credit: Pixabay

হরিদ্বারের (Haridwar) একটি হাসপাতালে দেখা গেল এক অদ্ভুদ ছবি। যেখানে হাসপাতালের (Hospital) মেঝেতে বসে যন্ত্রণায় ছটপট করতে শুরু করেন এক মহিলা। অন্তঃসত্ত্বা অবস্থায় ওই মহিলাকে দেখা যায়, হাসপাতালের মেঝেতে বসে কষ্ট পেতে।

হাসপাতালে বার বার ভর্তি হওয়ার আবেদন করেন ওই মহিলা। তবে তাঁর পরিবারের তরফে একাধিকবার আবেদন করা সত্ত্বেও তাঁকে ভর্তি নেওয়া হয়নি। ফলে হাসপাতালের মেঝেতে বসেই ওই অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ভূমিষ্ঠ হয়। হরিদ্বার থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়। সেই সঙ্গে ওই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও বহু প্রশ্ন উঠতে শুরু করে।

দেখুন হাসপাতালের মেঝেতে কীভাবে যন্ত্রণায় ছটপট করেন অন্তঃসত্ত্বা মহিলা...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement