Shocking Video: অমানবিক ব্যবহার, রাস্তার কুকুরদের ধরে ধরে পেটাচ্ছে এই ছেলেটি

Boy Beaten Dog (Photo Credit: X/Screengrab)

রাস্তার কুকুরদের (Stray Dog) পেটানো হচ্ছে। নির্বিকার চিত্তে রাস্তার কুকুরদের পিটিয়ে যাচ্ছে একটি ছেলে। এমনই একটি ভিডিয়ো চোখে পড়তেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন নির্বিকার চিত্তে ওইভাবে রাস্তার কুকুরদের ধরে ধরে পেটানো হচ্ছে, তার কারণ কেউ জানে না। অথচ গায়ের জোরে অবলা পশুদের যেভাবে পেটানো হচ্ছে, তা দেখে অবাক হয়ে যান অনেকেই। সম্প্রতি দেশের শীর্ষ আদালতের তরফে দিল্লিতে রাস্তার কুকুরদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়।

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, দিল্লির রাস্তা থেকে কুকুরদের সরিয়ে ডগ শেল্টারে নিয়ে যেতে হবে। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।

শেষ পর্যন্ত রায় বদল করে ভিন্ন নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। জানানো হয়, রাস্তার কুকুরদের এবার থেকে যত্রতত্র খাওয়ানো যাবে না। কেউ যদি রাস্তার কুকুরদের যত্রতত্র যত্রতত্র খেতে দেন,তাহলে তাঁর জরিমানা হবে বলেও জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে।

আরও পড়ুন: Stray Dog Attacks Video: রাস্তার কুুকুর হামলে পড়ল, মুখে কামড় বসিয়ে রক্তাক্ত করে দিল বৃদ্ধকে, দেখুন ভিডিয়ো

দেখুন কীভাবে রাস্তার কুকুরদের পেটানো হচ্ছে....

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement