Shocking Video: দেরিতে অর্ডার আসায় ডেলিভারি এজেন্টকে বালতি তুলে মার, দেখুন মানুষের অসভ্যতামি কোন জায়গায় পৌঁছতে পারে

Zomato.jpg (Photo Credit: Facebook)

দেরিতে অর্ডার আসায় এবার ডেলিভারি এজেন্টকে (Zomato Delivery Agent) মারধর করা হল। রবিবার বেঙ্গালুরু (Bengaluru) থেকে এমনই একটি ছবি প্রকাশ্যে আসে। বেঙ্গালুরুর শোভা থিয়েটারের সামনে এক ডেলিভারি এজেন্টকে ধরে মারধর শুরু করে এক ব্যক্তি। পরে মারধারকারীর সঙ্গে যোগ দেয় তার বন্ধুরা। যা দেখে আশপাশের লোকজন অবাক হয়ে যায়।

শোভা থিয়েটারের সামনে রবিবার এক ডেলিভারি এজেন্ট হাজির হলে, তাঁর সঙ্গে ওই ব্য়ক্তির কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির জেরে ওই ডেলিভারি এজেন্টকে মারধর শুরু করে ওই ব্যক্তি। সামনে পড়ে থাকা একটি প্লাস্টিকের কন্টেনার তুলে ডেলিভারি এজেন্টের মাথায় বাড়ি মারে ওই ব্যক্তি। তারপর এক নাগাড়ে জোম্যাটোর ওই ডেলিভারি এজেন্টকে মারধর করা হয়।

প্রথম ব্যক্তিকে মারধর করতে দেখে, তার বন্দুরাও একে একে হাজির হয় এবং চেয়ার তুলে ওই ডেলিভারি এজেন্টকে আঘাত শুরু করে।

আরও পড়ুন: Woman Beat Bus Driver Video: টিকিট থেকে নম্বর চুরি, অসভ্যতামিতে বিরক্ত মহিলা মেরে পাটপাট করে দিলেন বাস চালককে, দেখুন ভিডিয়ো

দেখুন ডেলিভারি এজেন্টকে কীভাবে মারধর করা হল...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement