Baby Placed In Garbage Bin Video: আপনার ছোট্ট সন্তানকে 'চাইল্ড কেয়ার সেন্টারে' রাখছেন না তো? দেখুন চরম নির্মমতা ছোট্ট প্রাণের সঙ্গে
এ যেন চরম নৃশংসতা। ছোট্ট এক শিশুকে প্লাস্টিকে ভরে তাকে নিয়ে খেলতে শুরু করল দুই কিশোরী। প্রথমে প্লাস্টিকে ভরা হয় ওই শিশুকে। এরপর একটি প্লাস্টিকের বালতিতে ওই শিশুকে ভরে, তাকে নিয়ে ছোঁড়াছুড়ি করতে দেখা যায় ওই দুই কিশোরীকে। কর্মরত বাবা-মায়েরা তাঁদের সন্তানদের ওই সংস্থায় রেখে অফিস করেন। এমনকী মানসিক বা শারীরিকভাবে অক্ষম শিশুদেরও ওই সংস্থায় রাখা হয়। সেখানেই কীভাবে এক ছোট্ট শিশুর সঙ্গে ওই ধরনের ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তামিনাড়ুর (Tmail Nadu) থেনিতে (Theni) এমনই একটি ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যা দেখে টনক নড়ে শিশু সুরক্ষা কমিটির। ওই সংস্থায় যারা ছোট্ট শিশুর সঙ্গে ওই ধরনের ব্যবহার করে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানানো হয় শিশু সুরক্ষা কমিটির তরফে।
দেখুন কী করা হল ছোট্ট শিশুর সঙ্গে...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement