Sanjay Gaikwad: রাহুল গান্ধীকে আক্রমণের পর ফের কুমন্তব্য শিন্ডে সেনার বিধায়কের

Sanjay Gaikwad (Photo Credit: X/Screengrab)

রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে কুন্তব্যের পর এবারও থামলেন  শিবসেনা বিধায়ক  সঞ্জয় গায়কোয়াড়( Sanjay Gaikwad )। রাহুল গান্ধীর বিরুদ্ধে কুমন্তব্যের পর এবার সঞ্জয় গায়কোয়াড় কংগ্রেস (Congress) কর্মীদের 'কুকুর' বলে সম্মোধন করেন। এমনকী তাঁর এলাকায় কোনও কংগ্রেস কর্মী এলে, তাঁকে 'কবর' দেওয়া হবে বলেও মন্তব্য করেন ওই ব্যক্তি। যা নিয়ে ফের সঞ্জয় গায়কোয়াড়কে নিয়ে শুরু হয় জোরদার বিতর্ক। সম্প্রতি রাহুল গান্ধীকে কুকথায় আক্রমণ করেন শিন্ডে সেনার এই বিধায়ক। তিনি বলেন, যদি কেউ রাহুল গান্ধীর জিভ কাটতে পারেন, তাহলে তিনি তাঁকে ১১ লক্ষ টাকা পুরস্কার দেবেন। রাহুল গান্ধী সম্পর্কে কুমন্তব্যের পর এবার ফের কংগ্রেস কর্মীদের নিয়ে আলটপকা মন্তব্য করেন একনাথ শিন্ডে ক্যাম্পের এই নেতা। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে জোরদার।

দেখুন কী বললেন শিন্ডে সেনার এই নেতা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement