Shillong School Girl Assault: শিলংয়ে স্কুল ছাত্রীকে যৌন হেনস্থা, স্কার্ট তুলে ভিডিও রেকর্ড করার চেষ্টা, ভাইরাল ঘটনার CCTV ফুটেজ

প্রকাশ্য দিবালোকে ফাঁকা রাস্তায় ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে তাঁর স্কার্ট তুলে দেন বলে অভিযোগ উঠেছে হিমন গগৈই নামে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্কার্ট তুলে অশ্লীল ভিডিও রেকর্ড করেন তিনি।

Shillong Schoolgirl Assault Case (Photo Credits: X)

Shillong Schoolgirl Assault Case: স্কুল ছাত্রীর স্কার্ট তুলে ভিডিও রেকর্ড করার চেষ্টা। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বছর ২৪-এর এক যুবক। গত ১৯ মে সকালে অসমের (Assam) শিলংয়ে (Shillong ) ড্রিমল্যান্ড পুলিশ বাজারের কাছে ঘটনাটি ঘটেছে। স্কুলে যাওয়ার পথে হেনস্থার শিকার হয় ওই নাবালিকা। প্রকাশ্য দিবালোকে ফাঁকা রাস্তায় ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে তাঁর স্কার্ট তুলে দেন বলে অভিযোগ উঠেছে হিমন গগৈই নামে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্কার্ট তুলে অশ্লীল ভিডিও রেকর্ড করেন তিনি। এক বাড়ির সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে সেই দৃশ্য। তা ছড়িয়ে পড়তেই পূর্ব খাসি হিল পুলিশ পদক্ষেপ নিয়েছে। গ্রেফতার করেছে অভিযুক্ত যুবককে। পকসো আইনের (POCSO Act) অধীনে অভিযোগ দায়ের হয়েছে হিমনের বিরুদ্ধে।

স্কুল ছাত্রীর স্কার্ট তুলে হেনস্থা

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement