Bihar: বিহারে শুরু প্রবল ঝড়বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের জেড়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত কমপক্ষে ১৮, আহত বহু

কলকাতায় সেভাবে বৃষ্টির দেখা নেই। দুপুরে কয়েক পশলা বৃষ্টি হলেও সেভাবে ভারী বৃষ্টি হয়নি। অন্যদিকে পড়শি রাজ্য বিহারে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি।

কলকাতায় সেভাবে বৃষ্টির দেখা নেই। দুপুরে কয়েক পশলা বৃষ্টি হলেও সেভাবে ভারী বৃষ্টি হয়নি। অন্যদিকে পড়শি রাজ্য বিহারে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। মূলত নালন্দা (Nalanda) জেলায় প্রবল ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল পরিমাণে। আর এই প্রাকৃতিক দুর্যোগের জেলার বিভিন্ন প্রান্তে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। জানা যাচ্ছে আচমকা এই ঝড়বৃষ্টির কারণে উপড়ে গিয়েছে একাধিক গাছ। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। আর তাতেই মৃত্যু হয়েছে শিশু, নারী সহ ১৮ জনের। ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতও হয়েছেন অনেকে। তাঁদের উদ্ধার করছে উদ্ধারকারী দল।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement