Serial Kisser on Bihar : বিহারের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিরিয়াল কিসার, অভিযুক্তকে ধরতে সিসিটিভির সাহায্য পুলিশের

জানা গেছে বিহারের সিরিয়াল কিসার নামে পরিচিত ওই ব্যক্তি ফাঁকা স্থানে প্রকাশ্যে মেয়েদের এবং মহিলাদের চুম্বন করেন এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Serial Kisser On Bihar Photo credit: Twitter@BiharTakChannel

সিরিয়াল কিলারের কথা শুনলেই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই। সেখানে বিহারে মহিলাদের উত্যক্ত করতে ঘুরে বেড়াচ্ছে  এক সিরিয়াল কিসার। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। যেটি বিহারের জামুই জেলার সদর হাসপাতালের। ভিডিওতে দেখা যায় এক নারী দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। হঠাৎ সেখানে এক যুবক এসে মহিলাকে জোর করে চুমু খেতে শুরু করে। মহিলাটি কিছু বুঝতে পারার আগেই তিনি মহিলাকে চুম্বন করে সেখান থেকে পালিয়ে যান।

জানা গেছে  বিহারের সিরিয়াল কিসার নামে পরিচিত ওই  ব্যক্তি  ফাঁকা স্থানে প্রকাশ্যে মেয়েদের এবং মহিলাদের চুম্বন করেন এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।ঘটনার পর সেই ঘটনার সম্পর্কিত একটি সিসিটিভি ফুটেজও সামনে আসতেই নড়ে চড়ে  বসে পুলিশ। এই 'সিরিয়াল কিসার'কে খুঁজছে পুলিশ। দেখুন ভিডিও-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement