Sea In Rameswaram Video: রুষ্ট প্রকৃতি? হঠাৎ ২০০ মিটার দূরে সরে গেল সমুদ্র, কাঁদায় গেঁথে যাচ্ছে মাছ থেকে নৌকা সব
সমুদ্র (Sea) সরে গেল প্রায় ২০০ মিটার। শুনতে অবাক লাগলেও, রামেশ্বরমে (Rameswaram) এমনই একটি ভিডিয়ো চোখে পড়ে। যেখানে প্রবল ঝোড়ো হাওয়ার মাঝে সমুদ্র প্রায় ২০০ মিটার দূরে সরে যায় নির্দিষ্ট স্থান থেকে। ফলে মৎস্যজীবীদের মহা বিপদে পড়তে হয়। সমুদ্র ২০০ মিটার দূরে সরে যাওয়ায় মাছ ধরার নৌকাগুলি কাঁদায় আটকে যেতে শুরু করে। একের পর এক নৌকা প্রায় কাঁদায় গেঁথে যায়। মৎস্যজীবীদের নৌকাগুলি যেমন কাঁদায় গেঁথে যায়, তেমনি সমুদ্রের ছোট ছোট মাছ এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীকেও দেখা যায় কাঁদায় আটকে যেতে। ফলে রামেশ্বরমে বসবাসকারী সমুদ্রের উপর নির্ভরশীল বহু মানুষ বিপাকে পড়তে শুরু করেন। কী কারণে সমুদ্র হঠাৎ করে এমনভাবে দূরে সরে যায়, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
দেখুন কীভাবে ২০০ মিটার দূরে সরে গেল সমুদ্র...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement