Tihar Jail: তিহাড় জেলে বন্দিদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে জখম ২ কয়েদি

তবে কী কারণে জেলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব বাঁধল সেই নিয়ে জেল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। জেলের মধ্যে এই হামলার একটি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

Tihar Jail (Photo Credits: X)

দিল্লির তিহাড় জেলের (Tihar Jail) মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব। জেলের অন্দরে দুই গোষ্ঠীর মধ্যে বাঁধল সংঘর্ষ। শুক্রবার ৮ এবং ৯ নম্বর জেলে কয়েদিদের মধ্যে সংঘর্ষ এমন চরমে পৌঁছয় যে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় দুই বন্দি। তাঁদের উদ্ধার করে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছে দিল্লি পুলিশ। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় দুই বন্দিকে। তবে কী কারণে জেলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব বাঁধল সেই নিয়ে জেল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। জেলের মধ্যে এই হামলার একটি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

তিহার জেলে গোষ্ঠী দ্বন্দ্ব... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement