Navi Mumbai Shocker: স্কুল ভ্যানে যৌন হেনস্থা, ৪ বছরের শিশুর অভিযোগের ভিত্তিতে আটক চালক

অভিযুক্ত চালকের বিরদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

Representative image

নয়াদিল্লিঃ স্কুল ভ্যানে (School Van) যৌন হেনস্থার (Sexual Assault) শিকার চার বছরের শিশু। আটল স্কুল বাস চালক। ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ে। বাণিজ্যনগরীর একটি নাম করা বেসরকারি স্কুলের ভ্যানে এই ঘটনা ঘটেছে বলে খবর। অভিযোগ, প্রতিদিন ওই ভ্যানে চেপেই স্কুলে যেত ওই শিশু। শুক্রবার বাড়িতে ফিরে সে জানায়, বাস চালক তাকে যৌন হেনস্থা করেছে। এরপর শিশুর শরীরে কিছু ক্ষতচিহ্ন দেখে সোজা পুলিশের দ্বারস্থ হয় শিশুর পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতে ওই বাস চালককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত চালকের বিরদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদঃ শুরু করেছে পুলিশ।

স্কুল ভ্যানে যৌন হেনস্থা, ৪ বছরের শিশুর অভিযোগের ভিত্তিতে আটক চালক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement