School Vacation: তাপপ্রবাহের জের, মহারাষ্ট্রে আজ থেকে বন্ধ স্কুল

তাপপ্রবাহের জেরে স্কুলগুলিকে আপাতভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার

School students. (Credits: PTI | Representational Image)

গরমে পারদ ক্রমশই চড়ছে। ৩৬ টি জেলার মধ্যে ১৩ টি জেলায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা এবং আটটি জেলায় ৩৫ ডিগ্রি তাপমাত্রায় জ্বলছে মহারাষ্ট্র। এর জেরে মহারাষ্ট্রের সমস্ত স্কুলকে শুক্রবার থেকে বন্ধ রাখার কথা জানানো হল।

এর আগে ওড়িশাতেও গরমের জেরে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গরমে এই মূহূর্তে বৃষ্টির দেখা না মেলায় অস্বস্তি আরও বেড়েছে। সাধারন মানুষের যার ফলে নাজেহাল অবস্থা। তাই ছাত্রদের কথা মাথায় রেখে এমনই সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement