Viral Video: স্কুলের মধ্যেই অধ্যক্ষ এবং লাইব্রেরিয়ানের মধ্যে চুলোচুলি কাণ্ড, এলোপাথাড়ি কিল-চড়, ভিডিও ভাইরাল হতেই বরখাস্ত

শুক্রবার সকালে স্কুলের মধ্যে হতাহাতিতে জড়ান অধ্যক্ষ প্রবীণ দাহিয়া এবং লাইব্রেরিয়ান মধুরানী। স্কুলের কাজ সম্পর্কিত কোন বিষয় নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ বাধে। যা হাতাহাতি পর্যন্ত গড়ায়।

School Principal and Librarian In Physical Altercation (Photo Credits: X)

স্কুল প্রাঙ্গণে দুই মহিলার মধ্যে সাংঘাতিক চুলোচুলি কাণ্ড। এলোপাথাড়ি কিল-চড়, চুল ধরে টানাটানির দৃশ্য ঘুরে বেরাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খারগোনের একটি সরকারি স্কুলের। আর যে দুই মহিলা চুলোচুলি করছেন তাঁদের একজন ওই স্কুলের অধ্যক্ষ। অপরজন হলেন লাইব্রেরিয়ান (গ্রন্থাগারিক)। এই মারামারির মাঝে অধ্যক্ষ গ্রন্থাগারিকের মোবাইল ফোনও ভেঙে দিয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। এরপরেই অধ্যক্ষ এবং লাইব্রেরিয়ানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। দুজনকেই তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

স্কুলের মধ্যেই অধ্যক্ষ এবং লাইব্রেরিয়ানের চুলোচুলিঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement