Delhi: দাউ দাউ করে জ্বলছে স্কুল বাস, ভয়াবহ দৃশ্য দিল্লিতে

School Bus (Photo Credit: IANS/Twitter)

দাউ দাউ করে জ্বলছে স্কুল বাস (School Bus)। দিল্লির (Delhi) রোহিনী এলাকায় এমনই একটি ছবি চোখে পড়তেই রাজধানী শহরে চাঞ্চল্য ছড়ায়। দিল্লির রোহিনী এলাকায় বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ আচমকাই একটি স্কুল বাসে আগুন ধরে যায়। স্কুল বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ২.১৫ নাগাদ দমকল কর্মীরা সেখানে পৌঁছে যান। তবে স্কুল বাসে থাকা ২১ জন পড়ুয়াই অক্ষত রয়েছে। বিপদ বুঝে সময় মত তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। তবে স্কুলে বাসের পাশে দাঁড়িয়ে থাকা পরপর ৩টি গাড়িও আজ পুড়ে যায়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement