Navi Mumbai: চার বছরের খুদে ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ, শিশুর 'কল্পনা', অধ্যক্ষের দাবির প্রতিবাদ জানিয়ে স্কুলের বাইরে বিক্ষোভ অভিভাবকদের

নির্যাতিত শিশুটিকে মলদ্বারে ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরেই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। কিন্তু স্কুলে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ বলেন, অভিযোগটিকে ওই শিশুর কল্পনা মাত্র।

Protest Outside Navi Mumbai School (Photo Credits: X)

চার বছরের এক খুদে ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগে স্কুল বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে নভি মুম্বইয়ের ওই স্কুলের বাইরে জড়ো হয়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা। স্কুলের অধ্যক্ষের অপসারণের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, নির্যাতিত শিশুটিকে মলদ্বারে ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরেই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। কিন্তু স্কুলে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ বলেন, অভিযোগটি ওই শিশুর কল্পনা মাত্র। এর পরেই অধ্যক্ষের বিরুদ্ধে সরব হয় অভিভাবকেরা। সোমবার সকাল থেকে প্ল্যাকার্ড হাতে স্কুলের গেটের সামনে জড়ো হয়েছেন অসংখ্য অভিভাবক। শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কোন ভরসায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন ভেবে কুল পাচ্ছেন না অভিভাবকেরা।

বিপুল সংখ্যক অভিভাবক জড়ো হয়েছেন স্কুলের বাইরেঃ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement