School Bus Catches Fire Video: ভয়াবহ ভিডিয়ো, দাউ দাউ করে জ্বলছে, আগুনের গ্রাসে গোটা স্কুল বাস
দাউ দাউ করে জ্বলছে স্কুল বাস (School Bus)। রাস্তার মাঝে আগুনের গ্রাসে স্কুল বাসটি যখন পুড়তে শুরু করে, সেই সময় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে পুণের (Pune) রাস্তায় এমনই একটি ভয়াবহ ছবি দেখা যায়। যেখানে প্রকাশ্যে রাস্তার মাঝে দাউ দাউ করে একটি স্কুল বাস জ্বলতে শুরু করে। মাউন্ট এন গ্লোরি সোসাইটির পাশে ব্যস্ত সময়ে একটি স্কুল বাসকে জ্বলতে দেখে সেখানে আশপাশের মানুষজন ছুটে যান। সেই সঙ্গে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। দমকলের কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়ে স্কুল বাস থেকে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই স্কুল বাসে আগুন লাগতেই তড়িঘড়ি সেখান থেকে পড়ুয়া-সহ সমস্ত কর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ফলে হতাহতের কোনও খবর মেলেনি।
দাউ দাউ করে জ্বলছে স্কুল বাস...
Advertisement
সম্পর্কিত খবর
Kolkata Accident: বাস থেকে নামার সময় শাড়িতে পা জড়িয়ে পড়ে গিয়ে মহিলার মৃত্যু
Bus Accident In Kolkata: সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, অফিস টাইমে বাস স্ট্যান্ডে সজোরে ধাক্কা সরকারি বাসের
West Bengal Bus Strike: রাজ্য সরকারের সঙ্গে তিন দফা বৈঠকে কোন সমাধান সূত্র না বেরনোয় আগামী তিনদিন বাস ধর্মঘটে বেসরকারি পরিবহনের ৭ মালিক সংগঠন
Digha Volvo Bus: আরও সহজে পৌঁছে যান দিঘা, জগন্নাথ মন্দির দর্শনের জন্য বিশেষ সরকারি বাসের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Advertisement
Advertisement