Sachin Tendulkar Deepfake Video: গেমিং অ্যাপ প্রচারের জাল বিজ্ঞাপনে মাস্টার ব্লাস্টার, ভিডিও শেয়ার করে করলেন নিজের বিরক্তি প্রকাশ (দেখুন ভিডিও)

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন শচিন যে ভিডিওতে তাঁকে একটি গেমিং অ্যাপ এর প্রমোশন করতে দেখা গেছে। যার ব্যবহার করে খুব কম সময়ে অনেক টাকা রোজগার করা যাবে। এই ভিডিও নজরে আসতেই শচিন জানিয়েছেন এই ভিডিওটি ফেক।

Sachin Deep Fake VideoPhoto Credit: Twitter@sachin_rt

এবার ডিপ ফেক ভিডিওর কবলে প্রাক্তন ক্রিকেট তারকা শচিন তেন্ডুলকার। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন শচিন যে ভিডিওতে তাঁকে একটি গেমিং অ্যাপ এর প্রমোশন করতে দেখা গেছে। যার ব্যবহার করে খুব কম সময়ে অনেক টাকা রোজগার করা যাবে। এই ভিডিও নজরে আসতেই শচিন জানিয়েছেন এই ভিডিওটি ফেক।  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তার সেই ডিপফেক ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।  ভিডিওটি হাইলাইট করে, শচীন লিখেছেন, "সবাইকে অনুরোধ করুন এই  ভিডিও, বিজ্ঞাপন এবং এই জাতীয় অ্যাপগুলিকে প্রচুর পরিমাণে রিপোর্ট করার জন্য।" এর আগে বলি টাউনের বেশ কিছু অভিনেত্রী ডিপ ফেকের শিকার হয়েছিলেন। দেখুন সেই ডিপফেক ভাইরাল ভিডিও-

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement