Russia-Ukraine War: ভারতীয়দের ফেরাতে চলছে 'অপারেশন গঙ্গা, ইউক্রেন থেকে আজ দেশে ফিরছেন ৩৭২৬ জন

Indian Student In Ukraine (Photo Credit: ANI/Twitter)

ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয়দের (Indian) ফেরাতে অপারেশন গঙ্গা শুরু করেছে দিল্লি। অপারেশন গঙ্গার অধীনে বৃহস্পতিবার যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে আজ ৩৭২৬ জন ভারতীয়কে দেশে ফেরানো হচ্ছে। এমনই জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া  (Jyotiraditya Scindia)। কেন্দ্রীয় মন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ একের পর এক বিমান ভারতীয়দের দেশে ফেরাবে। যারমধ্যে ৮টি বিমান ফিরবে বচারেস্ট থেকে। সুচেভা থেকে ২টি। কোসিচ থেকে ১টি। বুদাপেস্ট থেকে ৫টি এবং রেজো থেকে ৩টি বিমান দেশে ফিরবে ভারতীয়দের নিয়ে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement