Robbery: ভরদুপুরে ৫০ লক্ষ টাকা ডাকাতি করে চম্পট দিল দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির (East Delhi) অক্ষরধাম মন্দিরের ( Akshardham Temple) কাছে পাণ্ডব নগরে। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে মোহিত শর্মা এবং আরুণ তিয়াগি নামে দুই ব্যাক্তি একজনের থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে গাজিয়াবাদের দিকে যাচ্ছিলেন

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ভরদুপুরে ডাকাতি (Robbery)! ৫০ লক্ষ টাকা ডাকাতি করে পালাতে গিয়ে ধরা পড়লেন দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (Chartered Accountant)। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির (East Delhi)  অক্ষরধাম মন্দিরের ( Akshardham Temple) কাছে পাণ্ডব নগরে। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে মোহিত শর্মা এবং আরুণ তিয়াগি নামে দুই ব্যাক্তি একজনের থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে গাজিয়াবাদের দিকে যাচ্ছিলেন। পথে এই টাকা লুট করেন অভিযুক্ত দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের খোঁজ চলছে।

এই খবরটিও পড়ুনঃ কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৪০ ভারতীয়র, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মোদীর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement