Robbery at Tanishq Showroom: তানিষ্কের শোরুমে লুট, গ্রাহক সেজে ভিতরে ঢুকে বন্দুক তাক করে চলল চুরি
সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ শোরুম খোলার কিছুক্ষণের মধ্যেই আট থেকে নয়জন ব্যক্তি ভিতরে ঢোকেন। সাধারণ গ্রাহন সেজেই ডাকাতের দল গয়নার দোকানে প্রবেশ করে। গয়না দেখতে চান।
তানিষ্কের শোরুমে লুট। গয়নার দোকানের কর্মীদের বন্দুকের নলে দাঁড় করিয়ে ২৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ডাকাতের দল। বিহারের (Bihar) আরায় তানিষ্কের ওই শোরুমে লাগানো সিসিটিভি-তে লুটের গোটা দৃশ্য ধরা পড়েছে। জানা যাচ্ছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ শোরুম খোলার কিছুক্ষণের মধ্যেই আট থেকে নয়জন ব্যক্তি ভিতরে ঢোকেন। সাধারণ গ্রাহন সেজেই ডাকাতের দল গয়নার দোকানে প্রবেশ করে। গয়না দেখতে চান। এরপর বের করেন বন্দুক। তাঁদের প্রত্যেকের মুখ ছিল মাস্কে ঢাকা। তাই ডাকাতের মধ্যে কারুর মুখই স্পষ্ট দেখা যায়নি। চুরির সিসিটিভি ফুটেজে দ্দেখা গিয়েছে, সশস্ত্র ডাকাতের দল আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে দোকানের কর্মী এবং গ্রাহকদের একজোট করে রেখেছে।নিরাপত্তারক্ষীদের বন্দুকও ডাকাতরা কেড়ে নেয়। এরপর গয়না লুট করে চম্পট দেয় ডাকাতের দল।
তানিষ্কের শোরুমে লুটঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Advertisement
Advertisement
Advertisement