Gujarat: টানা বৃষ্টিতে জলমগ্ন পোরবন্দর স্টেশনের ট্র্যাক, রেললাইন উদ্ধারের কাজ করছে রেলকর্মীরা
বিগত কয়েকঘন্টা গুজরাটে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। পোরবন্দরেই কমপক্ষে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বিগত কয়েকঘন্টা গুজরাটে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। পোরবন্দরেই (Porbandar) কমপক্ষে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই অবস্থায় জলমগ্ন হয়েছে গুজরাটের একাধিক রেল স্টেশন। যে কারণে পোরবন্দরের রেল ট্র্যাক জলের তলায় চলে গিয়েছে। জানা যাচ্ছে স্টেশনের থেকে বেশ অনেকটা অংশ জলের তলায় রয়েছে। ফলে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই লাইনে। স্থানীয় রেল আধিকারিক জানিয়েছেন, প্রায় ৩০০ থেকে ৪০০ কর্মী যুদ্ধকালীন তৎপরতায় জল নামানোর কাজ শুরু করেছে। যদিও জল জমার কারণে লাইনের কোনও ক্ষতি হয়নি। তবে এই জল জমার কারণে দুরপাল্লা ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement