Madhya Pradesh: খেলতে গিয়ে কুয়োয় পড়ে গেল ৬ বছরের শিশু! জারি উদ্ধারকাজ

খেলতে গিয়ে আচমকাই গভীর কুয়োয় (Borewell) পড়ে গেল বছর ছয়েকের এক শিশু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া এলাকায়। জানা যাচ্ছে, গত শুক্রবার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা স্থানীয় পুলিশকে খবর দিলে শুরু হয় উদ্ধারকাজ। আনুমানিক ৭০ ফুট গভীরে শিশুটি যাতে কোনও শ্বাসকষ্টজনিত সমস্যায় না পড়ে তারজন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। একটি উদ্ধারকারী দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বারানসীতে। এই বিশেষ টিম শিশুটিকে উদ্ধার করতে সাহায্য করবে বলে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement