Humayun's Tomb Collapses: স্বাধীনতা দিবসে বড় দুর্ঘটনা, দিল্লিতে ভেঙে পড়ল হুমায়ুন সমাধিসৌধের একাংশ, অনেকের আটকে থাকার আশঙ্কা
দিল্লিতে (Delhi) বড়সড় দুর্ঘটনা। স্বাধীনতা দিবসে ভেঙে পড়ল হুমায়ুন সমাধিসৌধের (Humayun's Tomb Complex Collapses) বেশ কিছুটা অংশ। যার জেরে ভেঙে পড়া অংশের ভিতরে অনেকে আটকে রয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সমাধিসৌধে যাঁরা আটকা পড়েছেন, তাঁদের উদ্ধারের জন্য জোরদার কাজ চলছে। অসমর্থিত সূত্রের খবর, হুমায়ুনের সমাধিসৌধের একাংশ ভেঙে পড়ার জেরে, ধ্বংসাবশেষের নীচে ৮,৯ জন আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের জন্য কাজ চলছে।
দেখুন কীভাবে চলছে হুমায়ুন সমাধিসৌধ থেকে উদ্ধারের কাজ...
হুমায়ুন সমাধিসৌধ ভেঙে পড়ার পর সেখানে জোর কদমে উদ্ধার কাজ চালানো হচ্ছে। হুমায়ুনের সমাধিসৌধ এলাকায় যে দরগা রয়েছে, সেই অংশ ভেঙে পড়েছে। হুমায়ুনের সমাধিসৌধ এলাকার দরগা ভেঙে পড়তেই, সেখানে দমকল দফতর ছুটে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকা থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে।
দেখুন দিল্লির নিজ়ামুদ্দিন এলাকায় হুমায়ুন সৌধের দরগা ভেঙে পড়তেই সেখানে দমকল পৌঁছে যায়...