Bridge Collapse: জাতীয় সড়কের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, সংকটজনক ৬ শ্রমিক
অন্যদিকে জেসিবি মেশিনের সাহায্যে ধ্বংসস্তূপ পরিস্কারের কাজ চলছে।
নয়াদিল্লিঃ দেশে ফের সেতু (Bridge) বিপর্যয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Under Construction Bridge)। গুরুতর আহত ৬ শ্রমিক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh)ঢালার কাছে সোনাউলি-গোরক্ষপুর জাতীয় সড়কের উপরে। সেখানেই তৈরি হচ্ছিল সেতুটি। মঙ্গলবার সকালে আচমকাই ভেঙে পড়ে সেতুর একটি অংশ। গুরুতর আগত হন কর্মরত ৬ শ্রমিক। তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
যোগীরাজ্যে ফের সেতু বিপর্যয়
পুরন্দরপুর থানার অফিসার ধর্মেন্দ্র সিং বলেন, "জাতীয় সড়কের উপর কাজ চলছিল। মঙ্গলবার সকালে সেখানে একটি দুর্ঘটনা ঘটে। ভেঙে পরে নির্মীয়মাণ সেতুর বেশ কিছুটা অংশ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন কর্মরত শ্রমিকেরা।" দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় শ্রমিকদের। তাঁদের মধ্যে ৬ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে জেসিবি মেশিনের সাহায্যে ধ্বংসস্তূপ পরিস্কারের কাজ চলছে। এই ঘটনায় যোগী সরকারের তরফে কোনও পতিক্রিয়া মেলেনি। কীভাবে ভেঙে পড়ল এই সেতু? তাও স্পষ্ট নয় এখনও।
জাতীয় সড়কের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু
Maharajganj Bridge Collapse: Under-Construction Bridge Collapses on Sonauli-Gorakhpur National Highway in Uttar Pradesh; 6 Labourers Injured (Watch Video)https://t.co/wE1wGeC77T#Maharajganj #BridgeCollapse #UttarPradesh
— LatestLY (@latestly) April 29, 2025
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

