Bangladesh Fan Tiger Roby: বাংলাদেশের 'সুপার ফ্যান' টাইগার রবিকে মারধরের অভিযোগ, রিপোর্ট

Bangladeshi Fan (Photo Credit: PTI/X)

কানপুরে (Kanpur)  ভারত, বাংলাদেশের (Bangladesh) টেস্ট ম্যাচ দেখতে এসে অসুস্থ টাইগার রবি (Tiger Roby)। কানপুরে ম্যাচ চলাকালীন অপ্রীতিকর ঘটনার খবর প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে,  ম্যাচের মাঝে বাংলাদেশের 'সুপার ফ্যান' টাইগার রবিকে মারধর করা হয়েছে। যার জেরে বাংলাদেশের সুপার ফ্যান হিসেবে পরিচিত টাইগার রবির তলপেটে ব্যাথা শুরু হয় বলে রিপোর্টে প্রকাশ। বাংলাদেশের 'সুপার ফ্যান' হিসেবে পরিচিত টাইগার রবিকে অসুস্থ অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করেন নিরাপত্তারক্ষীরা। রবির দাবি, পিছন থেকে এসে তাঁকে মারা হয়েছে। ফলে তাঁর তলপেটে ব্যাথা শুরু হয়। শ্বাসের কষ্টও শুরু হয় বলে দাবি রবির। পুলিশের তরফে এ বিষয়ে এখনও  কোনও মন্তব্য করা হয়নি।

দেখুন কী বলছেন টাইগার রবি...

 

দেখুন কী বলছেন বাংলাদেশের 'সুপার ফ্যান' টাইগার রবি...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement