Delhi Rains: চাওয়া কলকাতায়, ফল দিল্লিতে! দেশের রাজধানী শহর নামল বৃষ্টি, দেখুন ভিডিয়ো
দাবদাহে জ্বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। উত্তর ভারতের বিভিন্ন জায়গাতেও ব্যাপক গরম পড়েছে। এরই মধ্যে রাজধানী দিল্লিতে নামল স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার শেষ বিকেলে দিল্লিতে ঝমঝমিয়ে নামল বৃষ্টি। সঙ্গে বেশ আরামদায়ক বৃষ্টি।
দাবদাহে জ্বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। উত্তর ভারতের বিভিন্ন জায়গাতেও ব্যাপক গরম পড়েছে। এরই মধ্যে রাজধানী দিল্লিতে নামল স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার শেষ বিকেলে দিল্লিতে ঝমঝমিয়ে নামল বৃষ্টি। সঙ্গে বেশ আরামদায়ক বৃষ্টি। শেষ এপ্রিলের বৃষ্টিতে দিল্লিবাসীকে ভিজতে দেখা গেল। অফিস ফেরত অনেকেই আরামের বৃষ্টি মাথায় নিয়ে নিয়ে বাড়ি ফিরলেন।
তবে কলকাতাবাসীর জন্য তেমন কোনও সুখবর নেই। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। একটানা জারি থাকবে তাপপ্রবাহ। গ্রীষ্মের দাবদাহে নাকাল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাবাসী তীর্থের কাকের মত বৃষ্টির পথ চেয়ে বসে আছে। সকাল বিকেল আবহাওয়ার খবর চালিয়ে বসে থাকলেও মিলছে না বৃষ্টির পূর্বাভাস। আরও কিছুদিন সইতে হবে তাপপ্রবাহের জ্বালা। আগামী এক সপ্তাহ আবহাওয়ার কোন উন্নতি হবে না বলেই মঙ্গলবার জানালেন আলিপুর হাওয়া অফিসের বিজ্ঞানী ডাঃ সৌরিশ বন্দোপাধ্যায়।
দেখুন দিল্লির বৃষ্টির ভিডিয়ো