Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, উদ্ধার একাধিক দেহ, জারি উদ্ধারকাজ

হিমাচল প্রদেশের রামপুরে এখনও অব্যাহত উদ্ধারকাজ। মেঘভাঙা বৃষ্টির কারণে জলে তলিয়ে গিয়েছে গোটা একটি গ্রাম।

হিমাচল প্রদেশের রামপুরে এখনও অব্যাহত উদ্ধারকাজ। মেঘভাঙা (Cloudburst) বৃষ্টির কারণে জলে তলিয়ে গিয়েছে গোটা একটি গ্রাম। গত বুধবার হড়পা বান ও মেঘভাঙা বৃষ্টির কারণে সামেজ গ্রামে কয়েকটি বাড়ি বাদে বাকিগুলি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ১ অগাস্ট থেকে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ, সিআইএসএফ, আইটিবিপি, ভারতীয় সেনা আধিকারিকদের যৌথ বাহিনী।  রবিবার বিকেলেও উদ্ধারকাজ চলাকালীন একটি দেহ উদ্ধার করা হয়েছে।  আশঙ্কা করা হচ্ছে ওই এলাকায় আরও কয়েকটি দেহ উদ্ধার করা হবে। রবিবার যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল পর্যন্ত বিধ্বস্ত এলাকা চালানো হবে এই উদ্ধারকাজ। এরপর ওই এলাকার লাগোয়া জায়গাগুলিতে চলবে এই সার্চ অপারেশন। এখনও পর্যন্ত ৪০ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement