Rats in Siddhivinayak Laddu Prasad: তিরুপতি লাড্ডু বিতর্কের মাঝে সিদ্ধিবিনায়কের প্রসাদে ইঁদুরের দৌরাত্ম, ভাইরাল ভিডিয়ো নিয়ে তোলপাড়

Rats in Siddhivinayak Laddu Prasad (Photo X)

অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে গরু, শুয়োরের চর্বি এবং মাছের তেলের মেশানো নিয়ে যখন বিতর্ক শীর্ষে ঠিক সেই সময় সামনে এল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের (Siddhivinayak Temple) একটি দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, মন্দিরের প্রসাদী লাড্ডুর প্যাকেট কেটেছে ইঁদুরে। শুধু তাই নয়, লাড্ডুর প্যাকেট ভর্তি ঝাঁকার মধ্যে ইঁদুর বাচ্চা পেড়ে রেখেছে। সিদ্ধিবিনায়ক মন্দির অন্দরের সেই ভিডিয়ো ভাইরাল হতেই গণপতির প্রসাদী লাড্ডুর গুণগত মান নিয়ে উঠতে শুরু করে। তবে ভাইরাল ওই ভিডিয়োর সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেন সিদ্ধিবিনায়ক মন্দির ট্রাস্টের চেয়ারপার্সন সদা সর্বঙ্কর। তিনি দাবি করেন, ওই ভিডিয়োটি মন্দির প্রাঙ্গণের নয়। মন্দিরের কর্মচারীরা কঠোর পরিচ্ছন্নতার নিয়ম মেনে প্রসাদের লাড্ডু তৈরি করেন। যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখেই ভগবান গণেশের প্রসাদ তৈরি করা হয়।

সিদ্ধিবিনায়কের প্রসাদী লাড্ডুতে ইঁদুরের দৌরাত্ম... 

অভিযোগ অস্বীকার মন্দির কর্তৃপক্ষের...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement