Rath Yatra Preparation: রথযাত্রা নিয়ে শেষমুহূর্তের প্রস্তুতি পুরীতে! দর্শনার্থীদের জন্য নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি প্রশাসনের তরফ থেকে
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ৭ জুন পুরীর পাশাপাশি গোটা দেশজুড়ে পালিত হবে রথযাত্রা (Rath Yatra) অনুষ্ঠান। আর সেইজন্য পুরীতে রথ বানানোর কাজ চলছে জোরকদমে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও আন্দাজ করা হচ্ছে যে এই বছরে রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হবে জগন্নাথ ধামে। সেই কারণে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হবে অনুুষ্ঠান চত্বর। এদিন পুরীর জেলা আধিকারিক বলেন, "এবারের রথযাত্রার বিশেষ মাহাত্ম্য আছে। কারণ এবারেই নেত্রোৎসব, নবযৌবন উৎসব এবং রথযাত্রা এই তিন রীতিই একই দিনে পড়েছে। ফলে ভিড় অন্যবারের থেকে অনেকটা বেশি হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই বছরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূও রথযাত্রা অনুষ্ঠানের দিন পুরীতে আসবেন। ফলে নিরাপত্তার বিষয়টি নজরে রাখতে হবে"।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Jagannath Dev's Rath Yatra 2025: স্নান যাত্রার পর জগন্নাথ দর্শন বন্ধ, ফুলুরি তেলে মালিশের পর সুস্থ হবেন মহাপ্রভু, তারপরই রথযাত্রা
Puri Rath Yatra 2025:সেবাইত ছাড়া অন্য কেউ রথে উঠলেই গ্রেফতার, পুরীর রথযাত্রায় এবার কড়াকড়ি, জারি করা হচ্ছে একাধিক বিধিনিষেধ
Digha Jagannath Mandir Rath Yatra: দিঘায় নবনির্মিত মন্দিরে রথযাত্রার আয়োজন, বৃহস্পতিতে নবান্নে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Train For BSF: সিট ভাঙা, অপরিষ্কার কামড়া, ট্রেনের অবস্থা দেখে ক্ষুব্ধ বিএসএফ জওয়ানরা, ভাইরাল ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement