Ratan Tata Old Picture: ৭৮ বছরের পুরনো এক ছবি উঠে এল রতন টাটার ইনস্টাগ্রামে

সাদা-কালো এই ছবিতে দেখা যাচ্ছে, রতন টাটা এবং তাঁর ভাই জিমি নভল টাটাকে। তবে দুই ভাই ছাড়াও ছবিতে রয়েছে তাঁদের এক পোষ্য কুকুরও।

ছেলেবেলার স্মৃতি সকলের কাছের ভীষণ মূল্যবান। জীবনের সব থেকে আনন্দময় মুহূর্ত। মানুষের বয়স যত বেড়ে চলে মানুষ তত হারিয়ে যাওয়া ছেলেবেলার দিনগুলোকে আরও বেশি করে পেতে চাই। কিন্তু উপায় কোথায়! তাই পুরনো ছবি দেখেই সেই খিদে মেটায় মানুষ। বর্ষীয়ান শিল্পপতি রতন টাটাও ফিরে গেলেন তাঁর স্মৃতির পাতায়। শেয়ার করলেন ৭৮ বছরের পুরনো একটি ছবি (Ratan Tata Old Picture)। সাদা-কালো এই ছবিতে দেখা যাচ্ছে, রতন টাটা এবং তাঁর ভাই জিমি নভল টাটাকে। তবে দুই ভাই ছাড়াও ছবিতে রয়েছে তাঁদের এক পোষ্য কুকুরও। ছেলেবেলার ছবি শেয়ার করে রতন টাটা লিখেছেন, ‘সেই দিনগুলো ছিল বড়ই আনন্দের। এতো দিনেও আমাদের মাঝে কোন কিছু আসেনি’। ছবি শেয়ার করে তিনি এও উল্লেখ করেছেন, ছবিটি ১৯৪৫ সালের। অর্থাৎ ৭৮ বছর আগের তোলা হয়েছিল এই ছবি (Ratan Tata Old Picture)।

দেখুন ভাইয়ের সঙ্গে রতন টাটার ৭৮ বছর পুরনো ছবিঃ 

 

View this post on Instagram

 

A post shared by Ratan Tata (@ratantata)

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement