Takshak Nag: বিরল উড়ন্ত নাগ উদ্ধার বন দফতরের, দেখুন ভিডিয়ো

ভারত-নেপাল সীমান্তে উদ্ধার হল এক বিরল প্রজাতির সাপ। উড়ন্ত সাপটি বেশ সাবধানতার সঙ্গে ধরা হল। দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা শেষ হল বিহার বন দফতরের।

Takshak Nag

ভারত-নেপাল সীমান্তে উদ্ধার হল এক বিরল প্রজাতির সাপ। উড়ন্ত সাপটি বেশ সাবধানতার সঙ্গে ধরা হল। দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা শেষ হল বিহার বন দফতরের। বিহারের পশ্চিম চম্পারণের বাঘা অঞ্চলের এক বাজারের পাশে গাছে লুকিয়ে থাকা একটি বিরল প্রজাতির 'তক্ষক নাগ' ধরলেন বন দফতরের কর্মীরা। এই উড়ন্ত সাপটিকে বলা হল, অরনেট ফ্লাইং স্নেক বা গ্লাইডিং স্নেক। সাপটি একটা গাছ থেকে অনায়াসে অন্য গাছে উড়ে যেতে পারে। হাওয়ায় উড়ে শিকার করারও ক্ষমতা রাখে তক্ষক নাগ।

ভারত-নেপাল সীমান্তের কাছে বাল্মীকীনগর থেকে সাপটি উদ্ধার হয়, বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement