Rape: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে লাগাতার ধর্ষণ, পুলিশের জালে অভিযুক্ত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন তরুণী। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত ইলিয়াস। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক মামলা রুজু করা হয়েছে।

Rape Representational Image Photo Credit: File Image

নয়াদিল্লিঃ ২৪ বছরের তরুণীকে লাগাতার ধর্ষণের (Rape) অভিযোগ। অবশেষে গ্রেফতার অভিযুক্ত। অভিযোগ, দিল্লির (Delhi) ২৪ বছরের এক তরুণীকে লাগাতার ধর্ষণ করে ২৮ বছরের রিয়াসাত ইলিয়াস কুরেশি নামে এক যুবক। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় শারীরিক নির্যাতন। গর্ভবতী (Pregnant) হয়ে পড়েন ওই তরুণী। তাঁকে গর্ভপাত (Abortion)  করাতে বাধ্য করে অভিযুক্ত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন তরুণী। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত ইলিয়াস। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক মামলা রুজু করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement