Rajendra Nagar Incident: দিল্লির কোচিং সেন্টার কাণ্ডে অভিযুক্ত পাঁচ জনের ১৪ দিনের জেল

বিচারক পাঁচ অভিযুক্তকে ১৪ দিনের জন্যে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে চারজনের নামে ওই অবৈধ বেসমেন্টের মালিকানা রয়েছে। পঞ্চম জন গাড়ির চালক।

Delhi Rajendra Nagar Coaching Centre incident (Photo Credits: ANI)

দিল্লির রাজেন্দ্র নগরে আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জলে ডুবে তিন পড়ুয়া মৃত্যুর ঘটনায় সোমবার পাঁচজনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ (Delhi Police)। এদিন তাদের দিল্লির তিস হাজারি আদালতে তোলা হয়। বিচারক পাঁচ অভিযুক্তকে ১৪ দিনের জন্যে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে চারজনের নামে ওই অবৈধ বেসমেন্টের মালিকানা রয়েছে। পঞ্চম জন গাড়ির চালক। বৃষ্টির মধ্যে তাঁর বেপরোয়া গতির গাড়ি গিয়ে ধাক্কা মেরেছিল কোচিং সেন্টারের গেটে। বিল্ডিংয়ের গেট ক্ষতিগ্রস্ত যাওয়ায় জল হু হু করে বেসমেন্টে প্রবেশ করতে থাকে। আর সেই জলের মধ্যে আটকে পড়েন তিন পড়ুয়া। নবীন ডালভিন (২৮), তানিয়া সোনি (২৫) এবং শ্রেয়া যাদবের (২৫) বেসমেন্টের জলে ডুবে মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ 

১৪ দিনের জেল... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement