Rajasthan Viral Video: রেস্তরাঁয় খেতে এসে খাবারের বদলে কপালে জুটল বেধরক মার
এক যুবকের হাতের কনুই লেগে খাবারের একটি প্লেট মাটিতে পড়ে। তরকারি ছিটকে পড়ে পাশের টেবিলে বসে থাকা এক দম্পতির গায়ে।
জয়পুর, ১১ জুনঃ রেস্তরাঁয় খেতে গিয়ে খাবারের বদলে কপালে জুটল বেধরক মার। রাজস্থান জয়পুরের আজমের রোডের ধারে এক রেস্তরাঁয় শুক্রবার রাতে খেতে এসেছিলেন পাঁচ যুবকের একটি দল। খাবার অর্ডার দেন তাঁরা। খাবার আসা মাত্রই খাবারে হামলে পড়েন যুবকের দল। এমন সময়ে এক যুবকের হাতের কনুই লেগে খাবারের একটি প্লেট মাটিতে পড়ে। তরকারি ছিটকে পড়ে পাশের টেবিলে বসে থাকা এক দম্পতির গায়ে। ব্যস এইপরেই শুরু হয় ঝামেলা। যুবকের প্রতি মারমুখী হয়ে তেড়ে আসেন ওই ব্যক্তি। তাঁদের মধ্যে হাতাহাতি এতটাই বেগতিক হয় যে পুলিশকে খবর দিতে বাধ্য হন হোটেল কর্তৃপক্ষ। পুলিশ এসে পুরো বিষয়টা নিয়ন্ত্রণে আনেন।
দেখুন রেস্তরাঁর ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement