Rajasthan: রাজস্থানে রেকর্ড বৃষ্টি, কাদামাটি ধসে চাপা পড়ে মৃত ৪

কাদামাটির ধস থেকে মোট ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আর দুজনের চিকিৎসা চলছে।

Rajasthan Heavy Rain Causes Mudslide Killed 4 (Photo Credits: ANI)

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান। গত কয়েকদিনে রাজস্থানের বিভিন্ন প্রান্তে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণের জেরে ভরতপুর অঘটন। রবিবার কাদামাটি ধসে চাপা পড়েছেন অনেকে। পুলিশ, জাতীয় এবং রাজ্য মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কাদামাটির ধস থেকে মোট ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আর দুজনের চিকিৎসা চলছে। কাদামাটির স্তুপের নীচে আরও কেউ চাপা পড়েছেন কিনা তা খোদাই করে দেখছে উদ্ধারকারী দল।

মুষলধারে বৃষ্টিতে কাদামাটি ধসে চাপা পড়ে মৃত ৪ঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement