Rajasthan: বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে জয়পুরে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

ডিসেম্বরে নির্ধারিত হয়েছে রাজস্থানের বিধানসভা নির্বাচনের সময়সূচী

প্রতীকী ছবি (Photo Credit: Wikipedia)

সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই হতে চলেছে রাজস্থানের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে শুক্রবার থেকে ৩ দিনের জন্য রাজস্থানে থাকছেন মুখ্য নির্বাচন কমিশনার সহ আরও অন্যান্য নির্বাচনী আধিকারিকরা।

শুক্রবার থেকে শুরু হওয়া এই পর্যবেক্ষনে থাকছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar), এছাড়া থাকছেন নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল।তিনদিনের আলোচনার পর নির্ধারিত হবে রাজস্থানে বিধানসভার নির্বাচনের প্রস্তুতির বিষয়।এই ইস্যুতে রাজস্থানের জয়পুরে আলোচনায় বসবেন প্রতিনিধিগন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement