Rajasthan : 'রাজস্থানের মানুষ বিজেপির মিথ্যে প্রতিশ্রুতিকে খারজি করবে', নির্বাচনের মধ্যেই বিজেপিকে তোপ কংগ্রেস নেতা জয়রাম রমেশের

রাজস্থানের মানুষ প্রধানমন্ত্রীর মিথ্যে প্রতিশ্রুতি খারিজ করবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ

Jairam Ramesh (Photo Credit: ANI/Twitter)

রাজস্থানের নির্বাচন উপলক্ষ্যে শনিবার সারাদিন চলছে ভোট গ্রহন, আর এই ভোট গ্রহনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে তোপ দাগেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানান, "বর্তমানে রাজস্থানে নির্বাচন চলছে। আজকে রাজস্থানের মানুষ প্রধানমন্ত্রীর মিথ্যে প্রতিশ্রুতি খারিজ করবে এবং মোদী সরকারকে বুঝিয়ে দেবে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি এবং সিবিআইকে ব্যবহার করার একটি সীমা রয়েছে।,"

রাজ্যের ২০০ টির মধ্যে ১৯৯ টি আসনে ভোটগ্রহন চলছে। ১ টি কেন্দ্রে প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে ভোটগ্রহন স্থগিত রাখা হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement