Bull Crashes Bus Video: বাসে উঠে তাণ্ডব, ভাঙচুর চালাল ষাঁড়, প্রাণ ভয়ে দৌঁড় চালকের

Bull Entered In Bus (Photo Credit: X/Screengrab)

বাসে (Bus) উঠে ভাঙচুর চালাল ষাঁড় (Bull)। ফাঁকা বাস দেখে সেখানে সোজা উঠে যায় একটি ষাঁড়। এরপর বাসের জানলা থেকে শুরু করে যাত্রীদের বসার আসন, শিং দিয়ে গুঁতিয়ে প্রায় সব ভেঙে ফেলতে শুরু করে ষাঁড়টি। জয়পুরের টোডি টার্নে দুই ষাঁড়ের মারপিট শুরু হয়। যাদের মধ্যে থেকে একটি ষাঁড় উঠে যায় বাসের ভিতরে। এরপর বাসের ভিতরেই শুরু হয় তাণ্ডব। ভয়ের চোটে বাসের ভিতরে থাকা চালক এবংং তাঁর সহযোগী, কোনওক্রমে সামনের গেট খুলে পালিয়ে যান। তবে ঘটনার জেরে কোনও হতাহতের খবর মেলেনি। বাস ফাঁকা থাকায়, সেখান থেকে চালক এবং সহকারী চালক ছিলেন। ফলে তাঁরাও পালিয়ে যান মুহূর্তে।

দেখুন বাসের ভিতরে কীভাবে ভাঙচুর চালাচ্ছে ষাঁড়...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement